নরসিংদীতে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু
০৮ জুলাই ২০২১, ০৩:১২ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ভীমরুলের কামড়ে সৌরভ নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুলাই) বিকেল ৫টার দিকে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের টাওয়াদী এলাকায় একদল শিশুর সঙ্গে লাটিম খেলার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভ ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার দারুণ বড়ভাগ গ্রামের মো. শাহেদের ছেলে। মো. শাহেদ ব্যাটারিচালিত অটোরিক্সা চালান। তিনি চিনিশপুর ইউনিয়নের টাওয়াদী এলাকার একটি বাড়িতে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন।
শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, আজ বিকেল ৫টার দিকে টাওয়াদী এলাকার একটি রাস্তায় একদল শিশুর সঙ্গে সৌরভ লাটিম খেলছিল। তার ছুঁড়ে মারা লাটিম পার্শ্ববর্তী তোফাজ্জল মিয়ার বাড়ির ভেতরে চলে যায়। বাড়িটির একটি গাছে ভিমরুলের চাক বাসা বেঁধেছিল। ওই লাটিম ফেরত আনতে সৌরভ বাড়িটির ভেতরে গেলে একঝাঁক ভীমরুল তাঁর সারা শরীরে কামড়ে দেয়। ওই অবস্থায় তাকে উদ্ধারের জন্য তার বড়ভাই রাসেল (৯) সেখানে গেলে তাকেও বেশ কয়েকটি ভীমরুল কামড়ে দেয়। পরে শিশুটির পরিবার ও স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য মো. সুমন আহমেদ জানান, গাছে চাক বেঁধে থাকা একঝাঁক ভীমরুল শিশুটির সারা শরীরে কামড়ে দিলে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। নিহত শিশুর পরিবারের সদস্যরা তাঁর লাশ নিয়ে ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার দারুণ বড়ভাগ গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ আমীরুল হক জানান, ভীমরুলে কামড়ে দেওয়া পাঁচবছর বয়সী শিশুটিকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। এছাড়া এই ঘটনায় আহত আরও এক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ