নরসিংদীতে করোনার ভাল পরিস্থিতিটা ধরে রাখতে চাই: জেলা প্রশাসক
২৬ জুন ২০২১, ০৬:৪২ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর নবাগত জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেছেন, সাম্প্রতিক সময়ে নরসিংদীতে করোনা সংক্রমণ পরিস্থিতি তুলনামূলকভাবে অনেক ভাল অবস্থায় এবং এখনও পর্যন্ত অনেকটা ভাল আছে। আমরা এই জেলায় ভাল পরিস্থিতিটা ধরে রাখতে চাই। শুধু ভাল পরিস্থিতি নিয়ে আশ্বস্থ থাকতে চাই না। সে লক্ষে প্রতিটি উপজেলায় সচেতনতামূলক প্রচার ও ভ্রাম্যমান আদালত চলমান রয়েছে।
তিনি বলেন, এরই মধ্যে দেশের অনেক জেলা লকডাউনের আওতায় আনা হয়। নতুন করে দেশের বিভিন্ন জেলায় সংক্রমণ বাড়ায় আগামী সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে তা বাস্তবায়নে নরসিংদী জেলা প্রশাসন কাজ করছে।
করোনা সংক্রমণ রোধে সোমবার থেকে দেশব্যাপী লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসনের সচেতনতামূলক কর্মসূচী প্রচারভিযানে এসব কথা বলেন জেলা প্রশাসক। শনিবার (২৬ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নরসিংদী বাজারসহ পৌর শহরের বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচারভিযান চালানো হয়।

জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের নেতৃত্বে প্রচারভিযানে পথচারীদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়। এসময় শহরের গুরুত্বপূর্ণ মোড়ে হ্যান্ড মাইকে করোনা রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সচেতন হওয়ার জন্য আহবান জানান জেলা প্রশাসক।
এই প্রচারঅভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুশফিকুর রহমান, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী মোরশেদ, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহ আলম মিয়া, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজসহ অন্যান্যরা অংশ নেন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ