নরসিংদীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
২৩ জুন ২০২১, ০৬:৫৬ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। বুধবার (২৩ জুন) বিকাল ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সোমবার (২১ জুন) উপ-সচিব আবু নইম মোহাম্মদ মারুফ খান নরসিংদীর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। যোগদানের পর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব হিসেবে পদায়িত বিদায়ী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন নবাগত জেলা প্রশাসককে দায়িত্ব হস্তান্তর করেন। নবাগত জেলা প্রশাসক সর্বশেষ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত ছিলেন।
নরসিংদীতে যোগদানের পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করে বলেন, দেশের উন্নয়নে সংবাদমাধ্যম তথা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকদের লেখনির মাধ্যমে জেলার সার্বিক পরিস্থিতি উঠে আসে এতে উন্নয়ন কাজে সহায়ক হয়। জেলায় সরকারের নানা উন্নয়ন কাজ বাস্তবায়নের জন্য সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন, প্রবীন সাংবাদিক নিবারণ রায়, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি একুশে টিভির প্রতিনিধি মাখন দাস, সাধারণ সম্পাদক বাংলাভিশনের প্রতিনিধি মাজহারুল পারভেজ।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ