নরসিংদীতে জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান
১৫ জুন ২০২১, ০৪:৩৩ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক ২০১৮ ও ২০১৯ সালের গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে একই অনুষ্ঠানে দুই বছরের এই সম্মাননা প্রদান করা হয়।
জেলায় সাংস্কৃতিক অঙ্গনে অবদানের জন্য প্রতি বছর ৫ জন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই সম্মাননা দিয়ে থাকে জেলা শিল্পকলা একাডেমি।
সস্মাননা প্রাপ্তদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট, উত্তরীয় ও চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
২০১৮ সালের এই সম্মাননা পেয়েছেন- আঞ্চলিক সংস্কৃতি সংগঠক হিসেবে নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, সৃজনশীল সংস্কৃতি গবেষক হিসেবে নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া, কণ্ঠ সংগীতে বাদল চন্দ্র বিশ্বাস, চারুকলায় প্রদ্যুৎ কুমার দাস, আঞ্চলিক সৃজনশীল সংগঠন হিসেবে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অধিনে পরিচালিত মুক্তধারা নাট্য সম্প্রদায়।
২০১৯ সালের সম্মাননা পেয়েছেন-সৃজনশীল সংস্কৃতি গবেষক হিসেবে অবসরপ্রাপ্ত শিক্ষক ও লেখক সরকার আবুল কালাম, কণ্ঠ সংগীতে মো: মোখলেছুর রহমান রানা, লোক সংস্কৃতিতে কবি ও লেখক মহসিনুল হক খন্দকার, যন্ত্র সংগীতে হুমায়ুন কবীর ও আঞ্চলিক সৃজনশীল সংগঠন হিসেবে বাঁধনহারা থিয়েটার স্কুল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুশফিকুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা শাহেলা খাতুন, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান, সিভিল সার্জন মো: নূরুল ইসলাম, শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নাট্য প্রশিক্ষক জহির মৃধা প্রমুখ।
জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন জানান, এবছর ২০১৮-১৯ সালের সম্মাননা প্রদান করা হয়েছে। বাজেট জটিলতা ও বিভিন্ন অভ্যন্তরীণ কারণে সম্মাননা প্রদানে একটু বিলম্ব হয়েছে। তথাপি আজকের অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করতে পেরে আমরা কৃতজ্ঞ।
বিভাগ : নরসিংদীর খবর
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার