নরসিংদীতে ভুয়া অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার
০২ জুন ২০২১, ০৮:৪০ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১২:১০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে অরুণ রতন নাথ (৩৫) নামে ভুয়া অতিরিক্ত পুলিশ সুপারকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ। বুধবার (২ জুন) মাধবদী বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সৈয়দুজ্জামান । অরুণ রতন নাথ (৩৫) চট্টগ্রাম জেলার মিরেশ্বরাই থানার জনারদনপুর গ্রামের সুব্রত নাথের ছেলে।
পুলিশ জানায়, আসামি অরুণ রতন নাথ নিজেকে র্যাব হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে একটি কাভার ভ্যান চালকের কাছ থেকে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করে। চালক দিতে না পারায় সে চালকের ওপর ক্ষিপ্ত হয়। তার আচার-আচরণ সন্দেহ হলে আশপাশে উপস্থিত লোকজন মাধবদী থানা পুলিশকে বিষয়টি জানায়। পরে মাধবদী থানার পুলিশ উপ-পরিদর্শক আব্দুল হক সিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে র্যাব হেডকোয়ার্টারের আবার কখনো নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিল বলে দাবি করেন।
পরে খোঁজ খবর নিয়ে জানা যায় এ নামে নারায়ণগঞ্জ জেলায় কোন পুলিশ কর্মকর্তার চাকরিরত ছিলোনা । পরে তাকে গ্রেফতার করা হয়। থানায় নিয়ে জিজ্ঞেসাবাদ করার পর সে তার অপরাধ স্বীকার করে।
মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সৈয়দুজ্জামান বলেন, পুলিশ পরিচয় দিয়ে সে বিভিন্ন সময় বিভিন্ন রকম চাঁদাবাজি করে আসছিল। তার কাছ থেকে একটি কালো রঙের ওয়াকিটকি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাধবদী থানায় মামলার দায়ের করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ