নরসিংদীতে জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকী পালন
৩০ মে ২০২১, ০৯:৪৫ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪০ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৩০ মে) বিকালে চিনিশপুরস্থ জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
জেলা, উপজেলা, পৌরসভা বিএনপিসহ অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
এসময় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, সহ-সভাপতি এড. আবদুল বাছেদ, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকবর হোসেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, সদর উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক মোকারম ভূঁইয়া, ওলামাদলের সভাপতি নরুল ইসলামসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, ৩০ মে বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত শোকের একটি দিন। এই দিনে মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান দেশি- বিদেশি চক্রান্তে নিহত হয়েছিলেন। যিনি আমাদের জাতীয় ইতিহাসের নানা ক্রান্তিলগ্নে নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বীরদর্পে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নজির স্থাপন করেছেন এবং জিয়াউর রহমান হচ্ছেন বাংলাদেশের ইতিহাসে এক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ