নরসিংদীতে গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল
০২ মে ২০২১, ০২:৪৮ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে গণপরিবহন ও পণ্যপরিবহন চালু করাসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে জেলা শ্রমিক ইউনিয়ন ও আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতি। রবিবার (২ মে) বেলা ১১ টায় নরসিংদী পৌর আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ কর্মসূচিতে জেলার বিভিন্ন গণপরিবহনের কয়েকশত চালক, সহকারি ও মালিকরা অংশগ্রহণ করেন।
এসময় পরিবহন শ্রমিকরা সরকারের প্রতি তিনদফা দাবি তুলে ধরেন। এসব দাবির মধ্যে রয়েছে- স্বাস্থ্য বিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পণ্যপরিবহন চলাচলের ব্যবস্থা করতে হবে, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করতে হবে এবং সারা দেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএসের চাউল বিক্রির ব্যবস্থা করতে হবে।
বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্যে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ঢাকা বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা বলেন, গতবছর লকডাউনের সময় পরিবহন শ্রমিকদের জন্য আর্থিক অনুদানসহ খাদ্য সহায়তার ব্যবস্থা করা হয়েছিল। এবার তাদের জন্য সহায়তার কোন ব্যবস্থা ছাড়াই সকল গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে। এতে নরসিংদী জেলাসহ সারাদেশে অর্থ ও খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছেন গণপরিবহন ও পণ্যপরিবহনের শ্রমিকরা।
এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি এ,এইচ,এম জাহাঙ্গীর, জেলা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিসহ অন্যান্যরা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা