নারী উদ্যোক্তাদের নিয়ে “বৈশাখী থালা” প্রতিযোগিতা
১৪ এপ্রিল ২০২১, ০১:২৭ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর নারী উদ্যোক্তা ফারজানা তাবাসসুম শাম্মী এবারের বৈশাখ উপলক্ষে নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করেছেন বৈশাখী থালা প্রতিযোগিতা। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংকটেও গত ৫ এপ্রিল থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দেশের বিভিন্ন জেলার নারী উদ্যোক্তারা। আগামী ১৬ এপ্রিল শুক্রবার বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এই প্রতিযোগিতা।
ফারজানা তাবাসসুম শাম্মী নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌর শহরের বাসিন্দা ও মাধবদী পৌরসভার সাবেক প্রশাসক ইঞ্জিনিয়ার শওকত আলীর কন্যা। সরকারিভাবে প্রশিক্ষিত রাঁধুনি উদ্যোক্তা ও শাম্মী'স কিচেনের কর্ণধার তিনি।
নারীদের নিয়ে এই ব্যতিক্রমী আয়োজক ফারজানা তাবাসসুম শাম্মী বলেন, এর আগে অনলাইনভিত্তিক নারী রাঁধুনি উদ্যোক্তাদের নিয়ে একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী নারী উদ্যোক্তাদের নগদ অর্থসহ ডায়মন্ডের পুরস্কার দেয়া হয়েছিল।
পুরনো জমিদারদের খাবারের ঐতিহ্য তুলে ধরতে এবার বৈশাখ উপলক্ষে নারী উদ্যোক্তাদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় নাম করণ করা হয়েছে “বৈশাখী থালা”। শতবছর পূর্বে জমিদার বাড়িতে যেভাবে খাবার পরিবেশন করা হতো। সেভাবে প্রতিযোগীদের রান্না করা খাবারগুলো থালা-বাটি দিয়ে সাজিয়ে পরিবেশন সুদৃশ্য ছবির মাধ্যমে তুলে ধরছেন প্রতিযোগিরা।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ছবিগুলো দেখে জুড়িবোর্ড দিবে ৭৫ মার্ক, আর বাকি ২৫ মার্ক ফেসবুক গ্রুপ/পেইজে লাইক ও কমেন্টের উপর ভিত্তি করে দেয়া হবে। বিজয়ী প্রতিযোগীদের দেয়া হবে বিশেষ আকর্ষণীয় পুরস্কার।
তিনি আরও বলেন, এই করোনার প্রকোপেও অনেক নারী নিজের পরিবার এবং ঘরের কাজ সামলে বর্তমানে অনলাইনে বিভিন্ন পণ্য বেঁচাকেনা করে পুরুষদের পাশাপাশি সংসারে ভূমিকা রেখে চলেছেন। তাদের কাজে গতিশীলতা আনয়নের লক্ষ্যেই শাম্মী'স কিচেনের উদ্যোগে এই ক্ষদ্র্র প্রয়াস। বর্তমান সরকার নারীদের কর্মসংস্থানে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করে চলেছে। পাশাপাশি ভোক্তারাও অনলাইনে নারীদের কাছ থেকে নিয়মিত পণ্য কেনায় এগিয়ে আসলে তাদের কাজে আরো গতিশীলতা আসবে বলে তার বিশ্বাস।
বিভাগ : নরসিংদীর খবর
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার