সাহেপ্রতাবে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
১১ এপ্রিল ২০২১, ০৬:২৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তোফাজ্জল হোসেন (৩৪) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মোটরসাইকেলটির অপর এক আরোহী। রোববার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সাহেপ্রতাবে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তোফাজ্জল হোসেন নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনার নেহাব গ্রামের জামাল মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ সিআইডিতে কর্মরত ছিলেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, পাঁচদোনা থেকে ভাতিজা ইসমাইল হোসেনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে নরসিংদী শহরের ভেলানগরের দিকে আসছিলেন তোফাজ্জল হোসেন। বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়েন তারা। পরে কাভার্ড ভ্যানটি তোফাজ্জল হোসেনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় আহত ইসমাইল হোসেনকে স্থানীয় লোকজন উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র জানান, দুর্ঘটনার পরপরই দ্রুত কাভার্ড ভ্যানটি নিয়ে এর চালক পালিয়ে গেছে। ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহত ওই পুলিশ সদস্যের লাশ ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। তাঁর স্বজনদের ইচ্ছা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা