নরসিংদীতে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ
০৭ এপ্রিল ২০২১, ০৪:২৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করেছে জেলা প্রশাসনের "কুইক রেসপন্স টিম"। বুধবার (০৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার পাঁচদোনা- সাহেপ্রতাপ-চৌয়ালা-সাটিরপাড়া-হোসেন বাজার পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হয়।
এতে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও "কুইক রেসপন্স টিম" এর আহ্বায়ক মো: শাহ আলম মিয়া। এসময় স্বাস্থ্যবিধি মেনে চলা, অকারণে ঘর থেকে বের না হওয়া, মাস্ক ব্যবহার করা, মাস্ক নেই এমন লোকজনের মধ্যে মাস্ক বিতরণ করাসহ সচেতনতামূলক প্রচারনা চালানো হয়। জেলা পুলিশের সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ, আনসার-ভিডিপির সদস্যবৃন্দ এ কর্মসূচি পরিচালনায় অংশগ্রহণ করেন।
এসময় সচেতনতামূলক বক্তব্য রাখেন, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম সারোয়ার রাব্বি, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইউসুফ, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, সাংবাদিক মঞ্জিলে মিল্লাত, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা