নরসিংদীতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বাড়ির বালতিতে বোমা সদৃশ বস্তু
২৭ মার্চ ২০২১, ০৮:২৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরের এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বাড়ি থেকে দুইটি বালতিতে ডুবানো অবস্থায় বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। শনিবার (২৭ মার্চ) দুপুরে শহরের বানিয়াছল এলাকার রাঙ্গামাটি কবরস্থান সংলগ্ন ওই বাড়িটির একপাশ থেকে বালতি দুটো পাওয়া যায়। পুলিশ, বাড়ির মালিক বা স্থানীয় লোকজন কেউই এগুলো এখানে কিভাবে এলো তা বলতে পারছেন না।
তিনতলা যে বাড়িটি থেকে এসব বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে তার মালিক মো. আবদুল জলিল। তিনি শহরের বানিয়াছলের রাঙ্গামাটি এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে ও একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তিনি সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
বাড়িটির মালিক মো. আবদুল জলিলের স্ত্রী আমেনা বেগম জানান, আজ বেলা ১১টার দিকে আমাদের গ্যাস সিলিন্ডারের সমস্যা ঠিক করতে আসেন এক ব্যক্তি। তাকে নিয়ে বাড়িটির নিচতলার সাইড গেটের তালা খুলে ভেতরে যাই। সেখানে গিয়ে দেখি দুটো বালতি পড়ে আছে। এগিয়ে গিয়ে দেখি এসব বালতির ভেতরে বালু দিয়ে ঠাসা কয়েকটি স্কচটেপ প্যাচানো বস্তু রাখা আছে। আমি সেই বালতিগুলো ধরতে গিয়েছিলাম, কিন্তু গ্যাস সিলিন্ডার ঠিক করতে আসা ওই ব্যক্তি আমাকে বলেন, এগুলো দেখতে বোমার মত মনে হচ্ছে। পরেই আমার স্বামীকে ঘটনা জানালে তিনি পুলিশে খবর দেন।
পুলিশ জানায়, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই বালতিগুলোতে বোমা সদৃশ বস্তু দেখতে পাই। বালু দিয়ে ঢেকে রাখা এসব বস্তু বোমা জাতীয় কিনা তা এখনো নিশ্চিত নই আমরা। নিশ্চিত হওয়ার জন্য ঢাকায় বোম ডিসপোজাল ইউনিটকে খবর জানানো হয়েছে। আজ সন্ধ্যা পর্যন্ত তারা এখনো ঘটনাস্থলে এসে পৌঁছাননি। তারা এলে সেগুলো উদ্ধার করা হবে নিশ্চিত হওয়া যাবে। তারা আসা পর্যন্ত বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।
নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, দুটো বালতিতে বোমা সদৃশ বস্তু পাওয়া গেলেও ঠিক কয়টা তা গণনা করা যায়নি। রাজধানী ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা