সুনামগঞ্জে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন
২৫ মার্চ ২০২১, ০৪:১৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষের অংশগ্রহণে পৃথক দুটি স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নরসিংদী প্রেসক্লাব ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। দুই ঘণ্টাব্যাপী এসব কর্মসূচিতে অন্তত পাঁচ শতাধিক ব্যক্তি অংশ নেন।
সুনামগঞ্জের শাল্লায় এক যুবকের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে হিন্দুদের বাড়িঘরে হামলা, মন্দির ভাংচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। এ সময় জেলার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক অনিল ঘোষ। এ সময় বক্তব্য দেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অহিভূষন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক রঞ্জন সাহা, জেলা হিন্দু মহাজোটের সভাপতি অজয় ভৌমিক, সদর উপজেলার চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুজ্জামান, জেলা ইসকনের অধ্যক্ষ প্রহল্লাদ কৃষ্ণ দাস ও শহরের শিউলিবাগ বিদ্যাপীঠের অধ্যক্ষ রায়হানা সরকার প্রমুখ।
অন্যদিকে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির জেষ্ঠ্য সদস্য ও প্রেসক্লাবের সভাপতি মাখন দাস। এ সময় বক্তব্য দেন, নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সুব্রত কুমার দাস ও সাবেক সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা, শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় সাহা, শহর হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক তন্ময় দাস ও নরসিংদী উচ্চ বালিকা বিদ্যানিকেতনের সাবেক প্রধান শিক্ষক জ্যোতিরাম দাস প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মনবাড়িয়া, রংপুর ও দিনাজপুরসহ দেশের বিভিন্ন জায়গায় এর আগেও এমন সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে। তার একটিরও কোন বিচার হয়নি। পূর্বের ঘটনাগুলোর যদি সঠিক বিচার হত তাহলে সুনামগঞ্জের শাল্লায় আবার এমন ঘটনা ঘটত না। এসব সাম্প্রদায়িক হামলার সঠিক বিচার যদি না হয় তবে হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা