নরসিংদী পৌরসভার স্থগিত ৪ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৯ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
চতুর্থধাপের (১৪ ফেব্রুয়ারী) পৌর নির্বাচনে অনিয়মের অভিযোগে স্থগিত হওয়া নরসিংদী পৌরসভার চারটি ভোট কেন্দ্রে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। রবিবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। স্থগিত হওয়া দুইটি ওয়ার্ডের ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয় এবং বৌয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মোট চারটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ভোট।
সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণের পরিবেশ বজায় রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিনটি মোবাইল টিম, দুটি স্ট্রাইকিং ফোর্স, দুই প্লাটুন বিজিবি, দুই প্লাটুন র্যাবসহ আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন।

ভোটগ্রহণ শুরুর আগে থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে সকাল থেকেই কেন্দ্রে আসছেন ভোটাররা। ভোটের সুশৃঙ্খল পরিবেশ দেখে খুশি ভোটাররা।
ফলাফল অমীমাংসিত এই দুটি ওয়ার্ডে চারজন মেয়র প্রার্থী, ৯ জন সাধারণ কাউন্সির প্রার্থী এবং ৫ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চারটি কেন্দ্রে ৯ হাজার ১৩৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এ নির্বাচনে।
এর আগে চতুর্থধাপে (১৪ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত নরসিংদী পৌরসভা নির্বাচনে দুটি কেন্দ্রে জালভোট, ব্যলট পেপার ছিনতাইসহ গোলযোগের অভিযোগে দুটি ওয়ার্ডের চারটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা