কাল নরসিংদী পৌরসভার স্থগিত ৪ কেন্দ্রের পুন:ভোটগ্রহণ
২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩২ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নরসিংদী পৌরসভা নির্বাচনে গোলযোগের কারণে স্থগিত হওয়া ৪টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হবে আগামীকাল রোববার (২৮ ফেব্রুয়ারি)। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রিটার্নিং কর্মকর্তা। মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
স্থগিত ৪টি কেন্দ্রের মধ্যে রয়েছে ১৭ নং কেন্দ্র বৌয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩২, ৩৩ ও ৩৪ নং ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র।
বৌয়াপুর কেন্দ্রে মেয়র, ৪ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও ২ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয়ে তিনটি কেন্দ্রে মেয়র, ৬ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
১৭ নং কেন্দ্র বৌয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৮১৮। এরমধ্যে পুরুষ ১৪২৯ ও নারী ১৩৮৯ জন। ৩২ নং কেন্দ্র ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয়ে (পূর্বপাশের ভবন ও বরাবর পশ্চিম পাশের ভবন) মোট ভোটার ২০৫০। এরমধ্যে পুরুষ ১১০৫ ও নারী ৯৪৫জন। ৩৩ নং কেন্দ্র ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয়ে (উত্তর পাশের ভবন ও সংযুক্ত পশ্চিম পাশের ভবন দ্বিতীয় তলা) পুরুষ ভোটার ২০৯৩ জন। ৩৪ নং ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (উত্তর পাশের ভবন ও পশ্চিম পাশের ভবন নীচ তলা) নারী ভোটার সংখ্যা ২১৭৬।
১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোটে স্থগিত ৪টি কেন্দ্র বাদে বাকী ৩৬টি কেন্দ্রে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমজাদ হোসেন বাচ্চু নৌকা প্রতিকে পেয়েছেন ১৮ হাজার ৫৪৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী (আ.লীগের বিদ্রোহী) এস.এম কাইয়ুম মোবাইল প্রতিকে ১৭ হাজার ৩৭০ ভোট, বিএনপি মনোনীত প্রার্থী হারুন অর রশিদ ধানের শীষ প্রতিকে ৯ হাজার ৬৭৭ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো: আসাদুল হক হাতপাখা প্রতিকে পান ১ হাজার ৪৯৮ ভোট।
বিভাগ : নরসিংদীর খবর
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ