রাত পোহালেই নরসিংদী ও মাধবদী পৌরসভায় ভোটের লড়াই
১৩ ফেব্রুয়ারি ২০২১, ০৪:০৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
রাত পোহালেই চতুর্থ ধাপে আগামীকাল রোববার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে নরসিংদী ও মাধবদী পৌরসভায় নির্বাচনী লড়াই। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এ জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নির্বাচনে ভোট গ্রহণের ইভিএম ও নির্বাচনী সরঞ্জাম কেন্দে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর দুইটা থেকে দুই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব নির্বাচনী সরঞ্জাম ও ইভিএম পাঠানো শুরু হয়।
প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দুই পৌরসভার মোট ৫৫টি কেন্দ্রে এসব সরঞ্জাম ও ইভিএম নিয়ে যাচ্ছেন। নরসিংদী পৌরসভার প্রতিটি কেন্দ্রে আজ নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হলেও ব্যালট পৌছানো হবে ভোটের দিন সকালে। অপরদিকে মাধবদী পৌরসভায় এই প্রথম ইভিএম এ ভোট গ্রহণ হবে। সেলক্ষে ইভিএম পাঠানো হচ্ছে।
এবার নরসিংদী পৌরসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন চার মেয়র প্রার্থীসহ ৪৩ জন কাউন্সিলর এবং ১০ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী। এখানে মোট ভোটার ৯৯ হাজার ৪ শত ৫৪ জন। এরমধ্যে পুরুষ ৪৯ হাজার ১৫৭ জন ও নারী ৫০ হাজার ২৯৭ জন।
নরসিংদী পৌরসভার মোট ৪০টি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ১৮ জন নির্বাহী ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ১২টি গাড়ীতে টহলে থাকবে ৭২ জন র্যাব সদস্য। টহলে থাকবে ১৫০ জন বিজিবি সদস্যও। এছাড়া প্রতি কেন্দ্রে থাকবে পুলিশের ৭ জন সদস্য ও ৯ জন আনসার সদস্য। প্রতি দুটি কেন্দ্রে কাজ করবে পুলিশের একটি মোবাইল টিম। প্রতি ৪ থেকে ৫টি কেন্দ্র নিয়ে দায়িত্বে থাকবে পুলিশের উচ্চক্ষমতাসম্পন্ন একটি স্ট্রাইকিং ফোর্স।
এদিকে মাধবদী পৌরসভায় এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন মেয়র প্রার্থী, ৩৪ জন কাউন্সিলর ও ১১ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী। এখানে মোট ভোটার ৩২ হাজার ৪ শত ৮৩ জন। এরমধ্যে পুরুষ ১৭ হাজার ১৬৫ জন ও নারী ১৫ হাজার ৩১৮ জন।
এবারই প্রথম ইভিএম এ ভোট দেবেন এই পৌরসভার ভোটাররা। মোট ১৫টি কেন্দ্রের ১০২টি ভোট কক্ষে ইভিএম এ ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
বিভাগ : নরসিংদীর খবর
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার