নরসিংদীর দুই পৌরসভায় সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: মতবিনিময় সভায় বক্তারা
০৭ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আগামী ১৪ ফেব্রুয়ারি নরসিংদী ও মাধবদী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, স্থানীয় সুধিজন ও সংশ্লিষ্টদের সাথে জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী ও রিটার্নিং অফিসারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে রবিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় দুই পৌরসভার সংশ্লিষ্ট প্রতিনিধি ও প্রার্থীরা মুক্ত আলোচনায় অংশ নিয়ে সুষ্ঠু ভোটের আবেদন জানান। এসময় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম), জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন প্রমুখ।
বক্তব্যে জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আমাদের প্রধান লক্ষ্য সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া। দুই পৌরসভা মিলিয়ে এই নির্বাচনের ৫৪ টি ভোটকেন্দ্র রয়েছে এবং প্রতিটি কেন্দ্রেই মনিটরিং টিম কাজ করছে।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশ্বাস দিয়ে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, অনেকের মধ্যে একটা ভয় কাজ করছে তারা ভোট দিতে পারবে কি-না! আমি সকলকে অভয় দিয়ে বলতে চাই, সকলে কেন্দ্রে এসে ভোট দিবেন। আপনার ভোট আপনিই দিবেন। এবারের নির্বাচনে প্রার্থীদের সাথে বাড়তি লোক থাকবে না, দলবল নিয়ে ঘুরাঘুরি করবে না, বাইক শো ডাউন হবে না। বহিরাগত কাউকে কেন্দ্রে পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সৈয়দা ফারহানা কাউনাইন তার বক্তব্যে বলেন, জেলা প্রশাসন ইতোমধ্যে মাঠ পর্যায়ে কাজ করছে। ইতোমধ্যে নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের জন্য অনেককেই সতর্ক করা হয়েছে। আমরা সোচ্চার আছি, সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।
উল্লেখ্য এবারের নির্বাচনে নরসিংদী পৌরসভায় ভোটার রয়েছে ৯৯ হাজার ৪৫৪ জন এবং মাধবদী পৌরসভার মোট ভোটার ৩২ হাজার ৪৮৩ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা