নরসিংদীবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করবে পুলিশ: নবাগত এসপি
০২ ফেব্রুয়ারি ২০২১, ০২:৩১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর নবাগত পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় নরসিংদী জেলাবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করবে জেলা পুলিশ। মাদক, সন্ত্রাস নির্মূলে পুলিশের যে নিরন্তর চেষ্টা সেটি অব্যাহত থাকবে। সমাজে যে বৈষম্য অনিয়মগুলো আছে তা নিরসনে সকলের সহযোগিতায় কাজ করবো।
তিনি আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, নরসিংদীর দুটি পৌর নির্বাচনের প্রচার প্রচারনা চলছে। জেলা নির্বাচন কার্যালয় ও রিটার্নিং অফিসার রয়েছেন। সর্বোপরী নির্বাচন কমিশনের নির্দেশনা, প্রত্যাশা অনুযায়ী আমরা প্রতিটি কাজ করবো। নির্বাচন কমিশনের প্রতিটি নির্দেশনা আমরা সততা ও পেশাদারিত্বের সাথে পালন করবো। এতে অবশ্যই জেলাবাসীর প্রত্যাশা পূরণ হবে।
এসপি জানান, চরাঞ্চলের টেঁটাযুদ্ধ বন্ধ রাখতে পুলিশ তৎপর রয়েছে। চর অঞ্চলে আইন প্রয়োগের পাশাপাশি মানুষকে নিরুৎসাহিত করণে সকলের সহযোগিতায় কাজ করবে পুলিশ। নরসিংদীকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
মতবিনিময় সভায় নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা