নরসিংদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী হতাহত
২১ জানুয়ারি ২০২১, ০৭:৫০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পিএম
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরের ভেলানগরে কাভার্ড ভ্যানের চাপায় বিলকিস বেগম (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার স্বামী মান্নান মিয়া। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানার মোড়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত বিলকিস বেগম পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের তারগাও গ্রামের মো. মান্নান মিয়ার স্ত্রী। দুর্ঘটনার সময় বিলকিস তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে মহাসড়ক পার হচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে মো. মান্নান মিয়া তার স্ত্রী বিলকিস বেগমকে নিয়ে শহরের ভেলানগরে আসেন এবং একটি সার্ভিসিং সেন্টার থেকে তার মোটরসাইকেলটি মেরামত করান। মেরামত শেষে স্ত্রীকে নিয়ে ওই মোটরসাইকেলে করে শহরের বানিয়াছল এলাকার ডায়বেটিকস হাসপাতালে রওনা হন তিনি। জেলখানার মোড়ে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বিলকিস বেগম মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়েন এবং মাথায় আঘাত পান। এ সময় উপস্থিত লোকজন তাকে নিকটস্থ একটি প্রাইভেট হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নরসিংদী মডেল থানার উপপরিদর্শক মো. শাখাওয়াত হোসেন জানান, নিহত বিলকিস বেগমের পরিবারের সদস্যদের অনুরোধে লাশ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। তাদের মোটরসাইকেলে ধাক্কা দেওয়া ওই কাভার্ড ভ্যান ও এর চালককে আটক করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও