আলোকবালীতে দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
২০ জানুয়ারি ২০২১, ০৫:৪২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নের মানুষের মাঝে শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২০ জানুয়ারী) দুপুরে স্থানীয় আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়নভিত্তিক গৃহীত কর্মসূচীর অংশ হিসেবে এসব শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় চরাঞ্চলীয় এই ইউনিয়নে এক হাজার দুস্থ শীতার্ত নারী পুরুষের মাঝে কম্বল ও করোনা ভাইরাস মোকাবেলায় ৬টি এতিমখানা এবং নদী পাড়ের সাধারণ মানুষের মাঝে মাস্ক, স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এসব সামগ্রী বিতরণ করেন।
এর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চরাঞ্চলের বাসিন্দাদের নিকট থেকে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা-ঘাটসহ বিরাজমান বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎক্ষনিক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেন জেলা প্রশাসক।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা বেগমের সভাপতিত্বে শীতবস্ত্র (কম্বল) এবং করোনা ভাইরাস থেকে সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ আলম মিয়া, আলোকবালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু, আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিচালা পরিষদের সদস্য শাহ আলম চৌধুরী, প্রধান শিক্ষক জয়নাল আবেদিন প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও