নরসিংদীতে ছিনতাইকারীর হামলায় এনজিও কর্মীর হাতের কব্জি বিচ্ছিন্ন
১৫ ডিসেম্বর ২০২০, ০৫:৪৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে শান্তা আক্তার (৩১) নামে এক এনজিও কর্মীর বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে ছিনতাইকারীরা। এসময় মোবাইল ফোন, ট্যাব ও নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে নরসিংদী শহরের পশ্চিমকান্দা পাড়াস্থ সরকারি মহিলা কলেজের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
আহত শান্তা আক্তার এনজিও আশার নরসিংদী শহরের বাজিড় মোড় শাখার (সদর ২ ব্রাঞ্চ) লোন অফিসার ও শহরতলীর ঘোড়াদিয়া এলাকার বাবু নাজিরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, এনজিও আশার লোন অফিসার শান্তা আক্তার দুপুরে শহরের পশ্চিমকান্দা পাড়া এলাকা থেকে ঋণের কিস্তির টাকা আদায় করে শহরের বাজিড় মোড়ের অফিসে ফিরছিলেন। এসময় দুইজন ছিনতাইকারী তার পথরোধ করে তার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে ছিনতাইকারীরা চাপাতি দিয়ে কুপিয়ে শান্তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে সঙ্গে থাকা মোবাইল ফোন, ট্যাব ও নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এসময় ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজে দুইজন ছিনতাইকারীকে ব্যাগ নিয়ে দৌড়ে পালাতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা