নরসিংদীতে চাচা শ্বশুরের ছুরিকাঘাতে গৃহবধূ খুন
১৫ অক্টোবর ২০২০, ০৪:১৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে চাচা শ্বশুরের ছুরিকাঘাতে জরিনা বেগম (৩২) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নের বাখরনগর গ্রামে এ হত্যার ঘটনা ঘটেছে।
নিহত জরিনা বেগম ওই গ্রামের সেলুন ব্যবসায়ী সেলিম মিয়ার স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে পারিবারিক কলহের জেরে চাচা শ্বশুর আসাদ মিয়ার সাথে তার ভাতিজার স্ত্রী জরিনা বেগমের তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত চাচা শ্বশুর গৃহবধু জরিনা বেগমকে ছুরিকাঘাত করে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত আসাদ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও