লেবাননে ড্রোন হামলায় শিবপুরের করিম মিয়ার মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম
১৩ মে ২০২৬, ১০:০৯ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলায় করিম মিয়া (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১১ মে) রাতে লেবাননের মাইফাদুন এলাকায় বন্ধুর সাথে বেড়াতে গিয়ে ড্রোন হামলার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানতে পারেন পরিবারের সদস্যরা।
নিহত করিম মিয়া শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের হরনখোলা গ্রামের কাজম আলীর ছেলে।
নিহত করিম লেবাননে একটি মুদির দোকানে চাকরি করতেন। গতকাল মঙ্গলবার রাতে নিহতের পরিবারের পক্ষ হতে বিষয়টি নিশ্চিত করা হয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে প্রায় ১২ বছর আগে লেবাননে পাড়ি জমিয়েছিলেন তিনি। তার আয়ের ওপরই নির্ভরশীল ছিল পরিবারটি। দুই ভাইয়ের মধ্যে করিম মিয়া ছিল ছোট। সংসার জীবনে রাহিম নামে ১৩ বছরের ছেলে এবং নুসরাত নামে ১৮ মাসের একটি কন্যা সন্তান রয়েছে তার। মঙ্গলবার বিকেলে তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।
নিহত করিমের বড় ভাই শরীফ মিয়া জানান, সেখানে বসবাসরত পরিচিত প্রবাসীদের মাধ্যমে তাঁর মৃত্যুর খবর জানতে পেরেছি। মরদেহ কোথায় আছে সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াছমিন জানান, করিম মিয়া নিহতের বিষয়টি জানা নেই। পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ কিংবা অবহিত করেননি।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ