মালয়েশিয়াতে নরসিংদীর বিএনপি নেতা মনজুর এলাহীকে সংবর্ধনা
০২ জানুয়ারি ২০২৫, ১০:০২ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মালয়েশিয়ার কুয়ালালামপুরে নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীকে আনন্দঘন সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (১ জানুয়ারী) কুয়ালালামপুরে ভিআইপি পিঠা ঘরে প্রবাসীদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।
”আমরা নরসিংদীবাসী” সংগঠনের আয়োজনে এই সংবর্ধনাকে ঘিরে কুয়ালালামপুরস্থ নরসিংদীর প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। প্রবাসীরা মনজুর এলাহীকে কাছে পেয়ে তাদের সুখ-দুঃখ ভাগ করে নেন এবং মনজুর এলাহী সময় নিয়ে প্রবাসীদের দুর্দশার কথা শুনেন এবং এগুলো লাঘবে তার অবস্থান থেকে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে মালয়েশিয়া প্রবাসী বিভিন্ন শ্রেণি পেশার লোকজন সহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন আলোছায়া রেষ্টুরেন্টের মালিক রাসেল রানা, নাইন এলিভেন ম্যানেজমেন্ট এসডিএন বিএইচডি এর ব্যবস্থাপনা পরিচালক বিজয চোধুরী, শরীফ কনস্ট্রাকশন বিএইচডি এসডিএন এর ব্যবস্থাপনা পরিচালক মো: শরীফুল ইসলাম, ভিআইপি পিঠা ঘরের সত্ত্বাধিকারী মো: ইসমাইল হোসেন, ধাতু আবুল কালাম আজাদ ও আমরা নরসিংদীবাসী সংগঠনের সাধারণ সম্পাদক তৌকির আহমেদ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা মনজুর এলাহীর ভূয়সী প্রসংসা করে তার মানব হিতৈসী কর্মকান্ডের স্মৃতিচারণ করে ভবিষ্যত সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।
এসময় সংবর্ধিত অতিথি মনজুর এলাহী বলেন, বিএনপিসহ আজ দেশের মানুষ জুলুম থেকে মুক্ত হয়েছে। খুব শীঘ্রই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করবে। তখন আমরা প্রবাসী ভাইদের পাসপোর্ট, ভিসাসহ যে সকল সমস্যা রয়েছে তা নিরূপণ করে এগুলো সমাধানে কাজ করবে।
রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা সংগ্রহের সবচেয়ে বড় মাধ্যম। প্রবাসীদের অবহেলিত রেখে কখনোই রিজার্ভ শক্তিশালী করা সম্ভব নয়। দেশে গনতান্ত্রিক পরিবেশ ফিরে আসা এবং স্বৈরাচারী হাসিনার পতনে দেশে বৈষম্য বিরোধী গণআন্দোলনে প্রবাসীদের ভূমিকার কথা স্মরণ করে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মনজুর এলাহী।
উপস্থিত সবাই আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে মনজুর এলাহীকে সংসদে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন এবং প্রয়োজনে প্রবাসীরা স্ব স্ব অবস্থানে তার জন্য কাজ করে যাবার প্রতিজ্ঞা করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ