মনোহরদীতে করোনা উপসর্গ নিয়ে দলিল লেখকের মৃত্যু
১৩ জুন ২০২০, ০৬:৩৭ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় করোনা উপসর্গ নিয়ে নান্নু মিয়া (৩৫) নামে এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে মনোহরদী পৌরসভার ৪ নং ওয়ার্ডের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। নিহত নান্নু মিয়া মনোহরদী পৌরসভার ৪ নং ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে। তিনি মনোহরদী সাব রেজিস্টার অফিসে দলিল লেখকের কাজ করতেন।
এদিকে জেলায় নতুন করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত ৯৬৬ জন। আর মারা গেছে ১৫ জন। শনিবার সকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, নিহত নান্নু মিয়ার গত কয়েকদিন ধরে জ্বর, ঠান্ডা ও কাশি ছিলো। বাড়িতে চিকিৎসা নেয়ার পর ও ভালো না হওয়ায় এবং করোনা উপসর্গ থাকায় গত বুধবার তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে যান। আজ সকালে তিনি বাড়িতে মৃত্যুবরণ করেন। করোনা উপসর্গ থাকায় ও ফলাফল না আসায় উপজেলা করোনা কুইক রেসপন্স টিমের মাধ্যমে স্বাস্থ্য বিধি মেনে জানাজা শেষে দাফন করা হবে।
নরসিংদীর সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন বলেন, গত রোববার ও বুধবার করোনায় সংক্রমিত সন্দেহে ১৩০ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। শুক্রবার সেসব নমুনার মধ্যে ৮৬টির ফলাফল পাওয়া গিয়াছে। নতুন আরও ২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের সকলেই সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ৯৬৬ জন। আর সুস্থ হয়েছে ৩২১ জন ও আইসোলেশনে আছে ৬৩০ জন। মারা গেছে ১৫ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা