মনোহরদীতে প্রতারণার অভিযোগে দুই ভুয়া সাংবাদিক গ্রেফতার
১২ জুন ২০২০, ০১:০৯ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
এসডি টিভি নামে একটি ভুয়া চ্যানেলে সাংবাদিক নিয়োগ দেয়ার কথা বলে নগদ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে দুই ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (১১ জুন) বিকালে নরসিংদী জেলার মনোহরদী থানাধীন হাতিরদিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ নজরুল ইসলাম ওরফে মামুন (৩৪) ও আলমগীর হোসেন (২৪)। এ সময় তাদের দখল হতে ১২ টি ভূয়া সাংবাদিক পরিচয়পত্র, ১০ টি নিয়োগপত্র, অসংখ্য প্রচারপত্র ও ২৫টি ভিজিটিং কার্ড জব্দ করা হয়।
র্যাব জানায়, মোঃ নজরুল ইসলাম ওরফে মামুন এর বাড়ী মনোহরদী থানাধীন চন্দনপুর ও আলমগীর হোসেন এর বাড়ি খালিয়াবাইদ এলাকায়। মোঃ নজরুল ইসলাম ওরফে মামুন ভূয়া এসডি টিভির ময়মনসিংহ বিভাগের ব্যুরো প্রধান হিসেবে পরিচয় দিয়ে চাঁদাবাজি ও প্রতারণা করে আসছে। প্রকৃতপক্ষে এসডি টিভির কোন সরকারী নিবন্ধন, অনুমোদন বা নিজস্ব কোন ওয়েবসাইটও নেই। শুধুমাত্র প্রতারণার উদ্দেশ্যে একটি ফেসবুক আইডি রয়েছে।
এরই মধ্যে এসডি টিভি নামক ওই ফেসবুক আইডি থেকে গত ০১ মাস যাবৎ দেশের বিভিন্ন এলাকায় প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হচ্ছে। যারাই ভূয়া এই চ্যানেলটিতে সাংবাদিক হবার আগ্রহ দেখিয়েছে নানান প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে লোকভেদে ০৫ থেকে ২০ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছে। একই পন্থায় নরসিংদীর বিভিন্ন এলাকায় এসডি টিভির সাংবাদিক বানানোর মিথ্যা প্রলোভন দেখিয়ে, ভূয়া আইডি কার্ড সরবরাহের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

এছাড়াও আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে তার অন্যতম সহযোগী হিসেবে প্রতারণার কাজে লিপ্ত আছে। উক্ত অভিযোগের সত্যতা পেয়ে র্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের হাতে নাতে গ্রেফতার ও ভুয়া পরিচয়পত্র, নিয়োগপত্র উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এসব অভিযোগের সত্যতা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ নজরুল ইসলাম ওরফে মামুন এর বিরুদ্ধে নরসিংদীর মনোহরদী থানায় চাঁদাবাজি সংক্রান্ত একটি নিয়মিত মামলা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা