মনোহরদীতে স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
২২ এপ্রিল ২০২০, ০৬:৩৮ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ এএম
মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে স্বামীর সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস লাগিয়ে স্বর্ণাকা বর্মণ (২২) নামে এক নারী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার শুকুন্দী ইউনিয়নের নারান্দী বর্মণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত স্বর্ণাকা নারান্দী বর্মণপাড়া গ্রামের অমিত বর্মণের স্ত্রী। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে মনোহরদী থানা পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করেন।
পুলিশ জানায়, দেড় বছর আগে অমিত বর্মণের সাথে ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলার বড়ইচারা গ্রামের সচিন্দ্র বর্মণের মেয়ে স্বর্ণাকা বর্মণের বিয়ে হয়। তাদের উদিত চন্দ্র বর্মণ নামে (৩মাস বয়সী) এক ছেলে সন্তান রয়েছে। মঙ্গলবার রাতে পারিবারিক কোন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। পরে মাঝ রাতে স্বামী ঘুমিয়ে পড়লে ঘরের আড়ার সাথে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে সে।
খবর পেয়ে বুধবার দুপুরে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মনোহরদী থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নিহতের পরিবার থেকে কেউ অভিযোগ না করায় এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। এ ছাড়া নিহতের স্বামী অমিত বর্মণকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।’
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা