মনোহরদীতে কর্মহীনদের ঘরে পৌঁছে দেয়া হলো খাদ্য সহায়তা
০৫ এপ্রিল ২০২০, ০৪:০৪ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পিএম
মনোহরদী প্রতিনিধি:
করোনাভাইরাস পরিস্থিতিতে মনোহরদীতে চলছে অঘোষিত লকডাউন। খুব বেশী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না জনসাধারণ। ফলে বিপাকে পড়েছেন শ্রমজীবী এবং নিম্নআয়ের মানুষ। এই অবস্থায় বেকার হয়ে পড়া প্রায় একশ অসহায় এবং দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে কালের কন্ঠ’র পাঠক সংগঠন শুভ সংঘ।
শনিবার (৪ এপ্রিল) মনোহরদী উপজেলা শুভ সংঘের উদ্যোগে এলাকা ভিত্তিক দরিদ্র, দুস্থ এবং অসহায়দের ঘরে ঘরে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছে শুভ সংঘের বন্ধুরা। সকালে মনোহরদী বাসষ্ট্যান্ড আরাফাত মার্কেট থেকে এ ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়। পরে ওই সব খাদ্য সামগ্রী দুস্থদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু এবং সাবান।
ত্রাণ সামগ্রী হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন শুভ সংঘের মনোহরদী শাখার উপদেষ্টা ও পৌরসভার প্যানেল মেয়র মো. মাসুদ রানা, উপদেষ্টা এবং কালের কন্ঠ’র প্রতিনিধি মুহা. ইসমাইল হোসাইন খান, মনোহরদী সাংবাদিক ফোরামের সভাপতি মো. আসাদুজ্জামান নূর, শুভ সংঘের সভাপতি মো. হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাচ্চু, জ্যেষ্ঠ সহসভাপতি মো. মাহবুব আলম, সহসভাপতি মো. সাইফুল ইসলাম, মনোহরদী সাংবাদিক ফোরামে সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, শুভ সংঘের সাংগঠনিক সম্পাদক মো. সুমন রানা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম সেলিম আহমেদ, সাহিত্য সম্পাদক তৈয়্যবুর রহমান ফরাজী প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা