মনোহরদীতে সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ
৩০ মার্চ ২০২০, ০৫:৩৮ পিএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ এএম
মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা পোষাক (পিপিই) বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে বীর মুক্তিযোদ্ধা জাকির চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে এসব পিপিই বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা জেলার সহকারী তথ্য কর্মকর্তা নূর হোসেন গনমাধ্যমকর্মীদের হাতে এই পোষাক তুলে দেন। এর আগে একই ফাউন্ডেশনের সৌজন্যে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হাতেও পিপিই তুলে দেওয়া হয়েছে।
এসময় ঢাকা জেলা সহকারী তথ্য কর্মকর্তা নূর হোসেন বলেন, ‘আমরা বর্তমানে জরুরী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। করোনাভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের নিরাপত্তার কথা ভেবে আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমি সাংবাদিকদের পাশে আছি এবং থাকবো।’
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ