মুক্তিযোদ্ধার জানাজায় উপস্থিতি হতে বিলম্ব হওয়ায় জেলা পুলিশের দুঃখ প্রকাশ
০২ ডিসেম্বর ২০১৯, ১০:৪২ পিএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
মনোহরদীতে বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এর জানাজায় বিলম্বে উপস্থিত হওয়ার কারণে দুই পুলিশ কর্মকর্তা কে প্রত্যাহার করার পাশাপাশি মুক্তিযোদ্ধার পরিবার ও দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে নরসিংদী জেলা পুলিশ। বীর মুক্তিযোদ্ধা কে রাষ্ট্রীয় মর্যাদা দানে বিলম্ব হবার কারনে প্রত্যাহারকৃতদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে বলেও জানানো হয়েছে। এদিকে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজ দুপুরে মুক্তিযোদ্ধা আবুল হাশেম এর বাড়িতে গিয়ে মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের কাছে দুঃখ প্রকাশ করেন।
নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান (এসপি) দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, থানা থেকে রওয়ানা হবার পর গাড়ির যান্ত্রিক ত্রুটির কারনে ৩০ মিনিট বিলম্ব হয়ে যায়। জানাজা শেষে পুলিশ মরহুমের কবরে গার্ড অব অনার প্রদান করেছে। জানাজার পূর্বে পুলিশ উপস্থিত না থাকায় জেলা পুলিশের পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করেন। রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা প্রদানে জেলা পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে বলে প্রত্যয় ব্যাক্ত করেছেন তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ