প্রতিহিংসার রাজনীতিকে আমরা কখনোই প্রশ্রয় দেইনি :শিল্পমন্ত্রী
২৩ নভেম্বর ২০১৯, ০২:২৩ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ এএম
মাহবুবুর রহমান:
শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতা থাকবে। কোন প্রতিহিংসার রাজনীতিকে আমরা কখনোই প্রশ্রয় দেইনি এবং দিবো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মানুষের ভাগ্যের উন্নয়নে যে সংগ্রাম শুরু হয়েছে, সেই সংগ্রামে তৃণমূল কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা ব্যক্তি স্বার্থে কখনো উশৃংখলতা করি না, এটা জনগণ পছন্দ করেন না। আমাদের শাসন ব্যবস্থা যেন বিতর্কিত না হয় সে জন্য আমরা কাজ করে যাচ্ছি। যারা এতে বাধা সৃষ্টি করবে তারা রাজনীতি থেকে হারিয়ে যাবে। আমাদের রাজনীতি জনগণের স্বার্থে।
তিনি শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে মনোহরদী সরকারী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়ের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য লে. কর্ণেল (অব:) নজরুল ইসলাম হিরু, পলাশের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া।
এ ছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ঢাকা কাবের সভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন, মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম খান বীরু, নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল, নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, মাধবদী পৌরসভার মেয়র মোশারফ হোসেন মানিক, মনোহরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, জেলা যুবলীগের সদস্য মনজুরুল মজিদ মাহমুদ সাদী প্রমুখ।
সম্মেলনে বর্তমান সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হককে এবারও সভাপতি ও প্রিয়াশীষ রায়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা