মনোহরদীতে ইয়াবা ও গাজাসহ ইউপি সদস্যা’র স্বামী আটক
২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৫ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ এএম
মনোহরদী প্রতিনিধি ॥
নরসিংদীর মনোহরদীতে ইয়াবা বড়ি ও গাজাসহ নয়ন মিয়া (৪০) নামে এক ইউপি সদস্যার স্বামীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকাও উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধায় চালাকচর বাসষ্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। নয়ন মিয়া হাফিজপুর গ্রামের মৃত বাসির উদ্দিনের পুত্র এবং চালাকচর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রোকসানা বেগমের স্বামী।
পুলিশ জানায়, বুধবার সন্ধায় মাদক ব্যবসায়ী নয়ন মিয়া চালাকচর বাসষ্ট্যান্ড এলাকায় মাদক বেচাকেনা করছে এমন একটি সংবাদ পায় পুলিশ। এসময় মনোহরদী থানার উপ পরিদর্শক (এসআই) মনির হোসেন সঙ্গীয় পুলিশ নিয়ে মাদক বিক্রির সময় হাতেনাতে নয়ন মিয়াকে আটক করে। পরে তার দেয়া তথ্যমতে চালাকচর বাসষ্ট্যান্ড সংলগ্ন তার বাসায় তল্লাশী চালিয়ে ৩০ পিস ইয়াবা, তিনশ গ্রাম গাজা ও মাদক বিক্রির নগদ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়।
উপ পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, ‘গোপন সূত্রে জানতে পারি চালাকচর এলাকার মাদক ব্যবসায়ী নয়ন মিয়ার কাছে ইয়াবা ও গাজার একটি বড় চালান আসছে। পরে অভিযান চালিয়ে নয়ন মিয়াকে আটক করা হয়। ধারনা করা হচ্ছে নয়ন মিয়া আগেই টের পেয়ে মাদকের একটি বড় অংশ সরিয়ে ফেলেছে।’
মনোহরদী থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ‘ইউপি সদস্যের স্বামী নয়ন মিয়া চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। সন্ধায় গোপন সংবাদ পেয়ে মাদক ও নগদ টাকাসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা