লেবুতলায় ঐতিহ্যবাহী হাল গরুর দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
১৩ জানুয়ারি ২০১৯, ১০:৩১ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম
মাহবুবুর রহমান, মনোহরদী প্রতিনিধি
মনোহরদীর লেবুতলা ইউনিয়নের গাবতলী বাজারের পশ্চিম পার্শ্বে ব্রহ্মপুত্র নদীর পাড়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল দৌড় (গরু দৌড়) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ৩টায় প্রতিযোগিতাটি শুরু হয় এবং বিকাল সাড়ে ৫টায় শেষ হয়। লেবুতলার C.L.G যুব সমাজের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোট ১৬জোড়া গরু এ প্রতিযোগিতায় অংশ নেয়।
এই প্রতিযোগিতা দেখতে মনোহরদী, কাপাসিয়া ও পাকুন্দিয়া সহ বিভিন্ন উপজেলা সদরসহ আশপাশের ইউনিয়নের প্রায় ২০ হাজার দর্শনার্থী সমবেত হয়। দাপট এ হাল দৌড়ে প্রথম হয়েছেন নারান্দী নরপুর গ্রামের ইদ্রিস মিয়া, তিনি পেয়েছেন একটি গরু। দ্বিতীয় হয়েছেন হোসেন্দী দরিপাড়া গ্রামের গেনু মিয়া, তিনি পেয়েছেন একটি খাসি। তৃতীয় হয়েছেন তালদশি গ্রামের সুমন মিয়া, তিনিও পেয়েছেন একটি খাসি । চতুর্থ হয়েছেন নারান্দী নরপুর গ্রামের শাহানশাহ, তিনি পেয়েছেন একটি স্মার্ট মোবাইল ফোন। এছাড়াও পঞ্চম হয়েছেন তালদশি গ্রামের আব্দুল কাদির, ষষ্ঠ হয়েছেন হোসেন্দী আতকা গ্রামের হেলাল উদ্দিন, সপ্তম হয়েছেন লেবুতলা গ্রামের জজ মিয়া , অষ্টম হয়েছেন মঙ্গলবাড়ীয়ার জয়নাল মিয়া তারা পেয়েছেন একটি করে ছাতা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মো: শফিকুল আলম রতন, প্রাক্তন চেয়ারম্যান লেবুতলা ইউনিয়ন পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন নজরুল মজিদ মাহমুদ স্বপন, যুগ্নসম্পাদক নরসিংদী জেলা আওয়ামীলীগ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রিয় নির্বাহী সংসদ। অনুষ্ঠানটি উদ্বোধন ছিলেন মো: আমিনুর রশিদ সুজন মেয়র মনোহরদী পৌরসভা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গোলাম মোস্তফা খসরু মাস্টার প্রমূখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও