মনোহরদীতে তেলের ট্যাংকারে মিলল গাঁজার চালান, ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পিএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ০১:০০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে তেলবাহী ট্যাংকারে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে র্যাব-১১ নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো: আরিফুল ইসলাম এ তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মনোহরদী থানাধীন মইষাকান্দি এলাকায় অভিযান চালিয়ে এ মাদকের চালান জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—হবিগঞ্জের মাধবপুর থানার শ্রীধরপুর এলাকার মোঃ আমির আলী (২৫), ব্রাহ্মণবাড়িয়া সদরের ঘাটুরা এলাকার ট্রাকচালক মোঃ আলাল খন্দকার (৩৫) এবং একই এলাকার হেলপার মোঃ মনির হোসেন (৩০)।
অতিরিক্ত পুলিশ সুপার মো: আরিফুল ইসলাম জানান, সিলেট ও হবিগঞ্জ থেকে একটি বড় মাদকের চালান তেলবাহী ট্রাকের ট্যাংকারে করে নরসিংদী হয়ে ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন তথ্য পায় র্যাব। এ তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি নরসিংদীর একটি আভিযানিক দল মইষাকান্দি এলাকার আবুল কালামের মুদি দোকানের সামনে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন একটি তেলবাহী ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ট্যাংকারের ভেতর থেকে ৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিসহ আসামিদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে মনোহরদী থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আরিফুল ইসলাম।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ