মনোহরদীতে নাতির সাথে লেনদেন না করতে দাদার সতর্কতামূলক মাইকিং
২৩ আগস্ট ২০২৬, ০৭:৫২ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে নাতিকে টাকা ধার না দেয়াসহ কোন প্রকার লেনদেন না করতে এলাকাজুড়ে সতর্কতামূলক মাইকিং করেছেন দাদা। শনিবার (২২ আগস্ট) বিকেলে মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান ব্যাপারী পাড়ায় এই ঘটনা ঘটে।
ঘটনার পর বিষয়টি সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে হাস্যরসের পাশাপাশি তৈরি হয় কৌতুহল।
দাদার করা মাইকে ঘোষণায় বলতে শোনা যায়, দাদা করম আলী ব্যাপারীর পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে যে, এলাকাবাসী লক্ষ্য করে শুনুন, নাতি মো: মাহাবুব মিয়ার সাথে কোন দোকান বাকিসহ যেন কেউ কোনপ্রকার লেনদেন না করেন বা টাকা ধার না দেন। সেই সাথে নিষিদ্ধ করার পর কেউ লেনদেন করলে থানায় লিখিত দেয়া হবে। বিষয়টি মাইকিংয়ের পর এলাকায় ব্যাপক হাস্যরস ও কৌতুহল সৃষ্টি করে।
এ বিষয়ে জানতে চাইলে বড়চাপা ইউনিয়ন চেয়রাম্যান সুলতান উদ্দিন জানান, ঘটনাটি এলাকায় বেশ হাস্যরসের পাশাপাশি কৌতুহল সৃষ্টি করেছে। মাহাবুব বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা নিয়ে দাদার উপর দায় দিতো। ফলে দাদা অতিষ্ট হয়েই মাইকিংয়ের মাধ্যমে ব্যতিক্রমী এই সতর্কবার্তা প্রচার করেছেন। ধারণা করছি মাদকের কিছুটা প্রভাব রয়েছে এই ব্যক্তির উপর, তবে অন্যকোন অপরাধের সাথে তার সংশ্লিষ্টতার তথ্য আমার কাছে নেই।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও