মনোহরদীতে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
০৭ আগস্ট ২০২৬, ০৮:২০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার নোয়াদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু শিবপুর উপজেলার বৈলাব গ্রামের মাহবুবের ছেলে তৌহিদ (৭) এবং মনোহরদী উপজেলার নোয়াদিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে নাদিম (৬)। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে দুই শিশু গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তাদের খোঁজাখুঁজির পর স্থানীয়রা পানির ভেতর থেকে তাদের উদ্ধার করে দ্রুত শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহাঙ্গীর বাদশা বলেন, শিবপুর ও মনোহরদী থানার সীমান্ত নোয়াদিয়া গ্রামে গর্তে জমা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল হতে মরদেহ দুটি পরিবার নিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোন অভিযোগ করা হয়নি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা