মনোহরদীতে অযু করার সময় বজ্রপাতে মাদ্রাসার তিন ছাত্র নিহত, আহত ১

২১ জুন ২০২৬, ০৮:৫৮ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পিএম


মনোহরদীতে অযু করার সময় বজ্রপাতে মাদ্রাসার তিন ছাত্র নিহত, আহত ১
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে অযু করার সময় বজ্রপাতে মাদ্রাসার তিন ছাত্র নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১ জন। রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরে।
 
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা ও শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মোসতানশির বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
 
ওসি জানান, মাগরিবের নামাজের আগে বৃষ্টির সময় মাদ্রাসা ভবনের পাশের অযুখানায় অযু করার সময় হেফজ বিভাগের ৪ ছাত্র আহত হয়। এসময় তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
 


এই বিভাগের আরও