স্বাস্থ্যখাতের সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার আমরা করব :স্বাস্থ্যমন্ত্রী 

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ এএম


স্বাস্থ্যখাতের সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার আমরা করব :স্বাস্থ্যমন্ত্রী 
নিজস্ব প্রতিবেদক: 
স্বাস্থ্য ও পরিবার কল্যাষ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্যখাতের সীমিত সম্পদের সুষ্ঠু ব্যাবহার আমরা করবো। সারাদেশে অতিরিক্ত যে অবকাঠামো গুলো হয়ে আছে কিন্তু চিকিৎসা সেবা চালু হয়নি,সেগুলোতে আমরা আমরা কার্যক্রম শুরু করবো। যেমন নরসিংদী ১৫০ শয্যা হাসপাতাল হয়ে আছে চালু হয়নি,এরকম অবকাঠামো সহ সারাদেশে চালু করব,প্রয়োজনে নতুন করব। তিনি শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
 
 
এসময় তিনি আরও বলেন, স্বাস্থ্য ব্যবস্থাকে নিরবচ্ছিন্ন  ও সহজ করার লক্ষ্যে ডাক্তারদের পছন্দের জায়গায় তাদের পোস্টিংয়ের ব্যবস্থা করা হবে। ডাক্তারদের যদি তাদের পছন্দের জায়গায় দেয়া যায় তবে স্বাস্থ্যসেবার মান বাড়বে বলে মনে করছি।
 
 
স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বলেন,সিভিল সার্জনদের অফিসে বসে থাকা চলবে না, ভিজিটে যেতে হবে। তাছাড়া ডাক্তারসহ সবাইকে সঠিক সময়ে তাদের কর্মস্থলে আসতে হবে। স্বাস্থ্য ব্যবস্থায় যে শূন্য পদে গুলো রয়েছে তা দ্রুত পূরণের ব্যবস্থা করা হবে যেখানে যেটা প্রয়োজন। কমিউনিটি ক্লিনিক গুলোকে  প্রয়োজনীয় জনবলের সমন্বয়ে সচল করা হবে। যাতে মায়েরা প্রাথমিক সকল সেবা সেখান থেকে নিতে পারে।  মায়েদের ব্রেস্ট ক্যান্সার সচেতনতাও বাড়ানো হবে।তাছাড়া যেসব হাসপাতাল গুলো পর্যাপ্ত জনবল ও যন্ত্রংশের অভাবে পরে আছে সেগুলো চালু করার জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
 
 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সরকারী সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
 


এই বিভাগের আরও