মনোহরদীতে দুই ইটভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা
০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বায়ু দূষণ ও পরিবেশগত ছাড়পত্র ব্যতিত ইটভাটা পরিচালনার দায়ে দুটি ইটভাটাকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া এ অভিযান পরিচালনা করেন বলে জানান, পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের পরিদর্শক সমর কৃষ্ণ দাস।
পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া মনোহরদী উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিবেশ দূষণ ও পরিবেশগত ছাড়পত্রবিহীন ইটভাটা পরিচালনার দায়ে মনোহরদী উপজেলার চুলা বাজারে অবস্থিত মেসার্স মা ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা ও মেসার্স এ. কে এফ ব্রিকস নামক ইটভাটাকে ১ লাখ টাকাসহ মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এসময় ইটভাটা দুটি ভেঙ্গে বন্ধ করে দেওয়া হয়।
এছাড়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত)-২০১৯ অনুযায়ী ইটভাটা পরিচালনা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করার জন্য মালিকগণকে নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক সমর কৃষ্ণ দাস। এসময় র্যাব, ফায়ার সার্ভিস, পুলিশ বাহিনী উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। পরিবেশ সুরক্ষায় নরসিংদী জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান সমর কৃষ্ণ দাস।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা