মনোহরদীতে অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
২৫ আগস্ট ২০২৩, ০৭:৫৭ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ এএম
মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে অজ্ঞাত (৪৫) এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকাল ১০ টার দিকে আড়িয়াল খাঁ নদের কটিয়াদি অংশে মরদেহ ভাসতে দেখা যায়। পরে দুপুর ১ টার দিকে মরদেহটি চরগোহালবাড়িয়া পাড়ে এসে আটকে যায়। স্থানীয়রাও মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেননি।নিহতের গলাকাটা এবং পুরো শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, এখন পর্যন্ত নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য এলাকায় হত্যা করে মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা