মনোহরদীতে মাদকমুক্ত যুব সমাজ গড়তে সাইকেল শোভাযাত্রা
১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০২ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
‘তামাক ও মাদক মুক্ত থাকুন, সুস্থ-সুন্দর জীবন গড়ুন’ এই শ্লোগানে নরসিংদীর মনোহরদীতে তামাক, মাদক ও সন্ত্রাস বিরোধী সাইকেল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার বিকেলে মনোহরদী সরকারী কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সাইকেল শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
তরুণ প্রজন্মকে মাদকের বিষয়ে সচেতন করতে ব্যতিক্রম এই উদ্যোগ নেয় মনোহরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন। শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মনোহরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, সহসভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন, সাভার পৌরসভার মেয়র মো. আবদুল গণি, ধামরাই পৌরসভার মেয়র মো. গোলাম কবির, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক, সিংগাইর পৌর মেয়র ফেরদৌস আহমেদ, ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ তুষার, রায়পুরা পৌর মেয়র জামাল মোল্লা, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. আঃ রউফ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায় প্রমুখ।
মনোহরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন বলেন, ‘বর্তমানে মাদকাসক্তি সব বয়সী ও সকল শ্রেণিপেশার মানুষের মাঝেই লক্ষ্য করা যাচ্ছে। আর এর মাঝে তরুণ প্রজন্মের সংখ্যা সবচেয়ে বেশি। তাই তরুণ প্রজন্মের মাঝে মাদক বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে পৌরসভার উদ্যোগে সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।’
তিনি আরও বলেন, দেশের অগ্রযাত্রায় যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের মেধাকে পুরোপুরি কাজে লাগাতে মাদকমুক্ত যুব সমাজ গড়তে হবে। পাশাপাশি অন্যদের মাদকমুক্ত থাকতে উদ্বুদ্ধ করতে হবে।’
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা