মনোহরদীতে কলাবাগান থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫৩ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে একটি কলাবাগান থেকে পঞ্চমণি দাস (৪০) নামে এক ব্যাটারি চালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রামের আড়াল রথতলা রাস্তার পাশের একটি কলা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পঞ্চমণি দাস একই ইউনিয়নের কোচেরচর গ্রামের মৃত নিরত মনি দাস এর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার বেলা ১১ দিকে পঞ্চমণি দাস ব্যাটারিচালিত অটোরিকশা (বিভাটেক) নিয়ে বাসা থেকে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে কয়েকবার তার ব্যবহৃত ফোনে কল করা হলেও তাকে পাওয়া যায়নি। শুক্রবার দুপুর ১২টার দিকে কলাবাগানে হাত-পা ও মুখ বাধা অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা