মনোহরদীর তিন ইউপি’র নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ
০৬ জুলাই ২০২২, ০১:২০ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০২:৪৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
৮ম ধাপে অনুষ্ঠিত নরসিংদীর মনোহরদী উপজেলার ৩ টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলার খিদিরপুর ইউনিয়নের চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লব, কৃষ্ণপুরের চেয়ারম্যান মাহবুবুর রহমান দুলাল ও চরমান্দালিয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আনিছ উদ্দিন শাহিনকে শপথ পাঠ করান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এসময় নব-নির্বাচিত চেয়ারম্যানগণকে অভিনন্দন জানিয়ে তাঁদের দায়িত্ব, প্রয়োজনীয় আইন-বিধি ও নিয়মিত দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে সচেতন থাকার আহবান জানান জেলা প্রশাসক। তিনি কোনরূপ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে স্ব স্ব এলাকার জনগণের আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নে কাজ করার জন্য তাঁদের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, অষ্টম ধাপে গত ১৫ জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোহরদী উপজেলায় তিনটি ইউনিয়নেই স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা