মনোহরদীতে দুই মন্দিরে চুরির অভিযোগে একজন আটক
০৭ জুলাই ২০২১, ০৭:১০ পিএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৬, ০১:১২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে দুই মন্দিরে ঢুকে টাকা চুরি ও প্রতিমা ক্ষতিসাধনের অভিযোগে হৃদয় মিয়া (২০) নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে এ তথ্য জানায় জেলা পুলিশ। এর আগে মঙ্গলবার মনোহরদী থানা পুলিশ দৌলতপুর ইউনিয়নের হরিনারায়ণপুর এলাকা হতে তাকে আটক করে।
আটককৃত হৃদয় মিয়া মনোহরদী থানার কুড়িপাইকা গ্রামের মিলন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত ১ জুন রাতে মনোহরদী থানাধীন দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রামে লক্ষী গোবিন্দ জিউর আখড়ার উত্তর পাশে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের তালা ভেঙ্গে প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর ও প্রতিমার ক্ষতিসাধন করা হয়। এছাড়া গত ২৪ জুন একই ইউনিয়নের হরিনারায়নপুর বারজীবি বাড়ির রাধা গোবিন্দ মন্দিরের গ্রীলের নাট খুলে প্রবেশ করে মন্দিরে রক্ষিত প্রনামী বাক্সের তালা ভেঙ্গে ৩০০ টাকা চুরি ও প্রতিমার ক্ষতিসাধন করা হয়।
এই পৃথক দুটি ঘটনায় পুলিশ সুপার কাজী আশরাফুল আজিমের নির্দেশে তদন্ত শেষে জড়িত থাকার অভিযোগে হৃদয় মিয়াকে আটক করে পুলিশ। নিছক চুরির উদ্দেশ্যেই সে ওই মন্দির গুলোতে ঢুকেছিল বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায় আটক হৃদয় মিয়া।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ