মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তার
১৪ জুলাই ২০১৯, ০৭:১২ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীতে স্ত্রীর অনুপস্থিতিতে নিজের ১২ বছর বয়সী মেয়েকে কয়েক মাস ধরে ধর্ষণের অভিযোগে মমিন মিয়া (৩৫) নামের এক রাজমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে কুষ্টিয়া সদর উপজেলার হরি নারায়ণপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
রবিবার (১৪ জুলাই) দুপুরে তাকে নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌর এলাকার আনন্দী মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মমিন মিয়া পেশায় একজন রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি পেশার সুবাধে গত ৫ বছর ধরে মাধবদী থানার আনন্দী এলাকার হোসেন মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। তাঁর স্ত্রী ও ভুক্তভোগী মেয়ের মা মাধবদীতে একটি পাওয়াললুম ফ্যাক্টরিতে কাজ করেন। মায়ের অনুপস্থিতিতে গত ২ মাস পূর্বে নিজ কিশোরী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে পিতা মমিন মিয়া। ধর্ষণের বিষয়টি ওই কিশোরী তাঁর মাকে জানালে লোকলজ্জার ভয়ে মা বিষয়টি গোপন রাখেন। এরপর থেকে প্রায় সময় নিজ মেয়েকে ধর্ষণ করতে থাকে সে।
রবিবার সকালে পুণরায় মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করলে দুপুরে মেয়েটির মা মাধবদী থানায় এসে অভিযোগ করেন। আর এই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত মমিন মিয়াকে গ্রেপ্তার করে।
থানায় ওই কিশোরীর মা বলেন, আগেও মেয়েকে যখন এই নরপশু ধর্ষণ করেছে তখন মেয়ে আমাকে ঘটনাটি জানিয়েছে। তখন তাকে আমি জিজ্ঞাসা করলে সে ক্ষমা চেয়ে, জীবনে আর এ ধরনের কাজ করবে না বলে অঙ্গীকার করে। পরে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আর লোক লজ্জার ভয়ে ঘটনা প্রকাশ করিনি। কিন্তু আজ (রবিবার) সে আবার যখন একই কাজ করল তখন তাকে আর ক্ষমা করা যায় না। আমি তাঁর সর্বোচ্চ শাস্তি কামনা করছি।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন