মাধবদীতে দুর্বৃত্তদের হামলায় ৪ ছাত্রলীগ নেতা আহত
১০ জুলাই ২০১৯, ১১:৫৯ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে দুর্বৃত্তদের হামলায় ৪ ছাত্রলীগ নেতা আহত হয়েছে। মঙ্গলবার (০৯ জুলাই) রাত সাড়ে নয়টায় মাধবদী এসপি ইনস্টিটিউশনের ভেতর মাঠে আয়োজিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন মাধবদী শহর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রহমত উল্লাহ (২৪), মাধবদী পৌরসভা ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ আওলাদ হোসেন (২২), ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ (২৩) ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদ মাধবদী শহর শাখার সভাপতি মোঃ রিদওয়ান সরকার রাতুল (১৯)।
আহতদের মধ্যে রিদওয়ান সরকারকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকিদেরকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সবাই নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন (সাবেক কমিশনার) এর সমর্থক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাধবদী এস পি ইনস্টিটিউশন এর ভিতরের মাঠে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে একদল যুবক অনুষ্ঠানে বিশৃঙ্খলা করতে থাকে। এ সময় অনুষ্ঠানের দায়িত্বে থাকা উল্লেখিত ছাত্রলীগ নেতারা তাদেরকে নিবৃত করার চেষ্টা করলে তারা তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের মাথায় এলোপাতাড়ি আঘাত করে। পরে উপস্থিত নেতাকর্মীরা তাদের আর্তচিৎকারে এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রহমত উল্লাহ, আওলাদ, আরিফ ও রাতুলকে মাধবদীর দেওয়ান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়।
মাধবদী দেওয়ান হাসপাতালের চিকিৎসক সানা উজ্জামান জানান, আহতদের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে। তাই তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর পর মাধবদী পৌরসভার মেয়র আলহাজ্ব মোশারফ হোসেন প্রধান মানিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আনোয়ার হোসেন কমিশনার, মাধবদী শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ সালাউদ্দিন আহমেদসহ বিভিন্ন নেতৃবৃন্দ তাদেরকে দেখতে হাসপাতালে ছুটে আসেন।
এসময় মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক জানান, সম্প্রতি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন কমিশনার এর সাথে উনার রাজনৈতিক দ্বন্দ্বের অবসান ঘটেছে। কিন্তু একটি মহলের কাছে এটা পছন্দ না হওয়ায় পুণরায় তাদের মধ্যে বিভেদ তৈরীর জন্যই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। আনোয়ার হোসেন কমিশনারও মেয়রের কথার সাথে একাত্মতা পোষণ করে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন