মাধবদীতে বিদ্যুতের প্রিপেইড মিটার বন্ধের দাবীতে মানববন্ধন
২৭ জুন ২০১৯, ০৩:০২ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে পল্লী বিদ্যুৎ এর প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) বেলা সাড়ে ১১টায় মাধবদীর পুরাতন বাসস্ট্যান্ডে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আমরা মাধবদীবাসী সংগঠনের আয়োজনে এতে পল্লী বিদ্যুতের গ্রাহক ও বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন আয়োজিত সংগঠনের সভাপতি ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন কমিশনার, মাধবদী ক্লাব লিমিটেড এর সভাপতি আল-আমিন ভূইয়া প্রধান, মাধবদী পৌরসভার কাউন্সিলর (সংরক্ষিত) ফরিদা ইয়াসমিন, মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি মো: আল-আমিন সরকার, বাংলাদেশ মানবাধিকার কমিশন মেহেরপাড়া ইউনিয়ন শাখার সভাপতি আবেদ আলী সরকার, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মাধবধী থানা শাখার সাধারণ সম্পাদক মেহেদি হাসান চৌধুরী, আমারা মাধবদীবাসীর সাধারণ সম্পাদক আবে দাউদ ও প্রি-পেইড মিটারের ভুক্তভোগি গ্রাহকসহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রি-পেইড মিটার স্থাপনের ফলে আগের তুলনায় বাড়তি বিদ্যুৎ বিল গুনতে হচ্ছে গ্রাহকদের, অতিরিক্ত মিটার ভাড়া ও পর্যাপ্ত রিচার্জ সুবিধা না থাকায় গ্রাহদের ভোগান্তি চরমে পৌঁছেছে। সময়মতো রিচার্জ করতে না পারায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায় বলেও এ মানববন্ধনে অভিযোগ করেন গ্রাহকরা।
বক্তারা আরো বলেন, প্রি-পেইড মিটারের নতুন বিড়ম্বনার কারণে বিদ্যুতের ভোগান্তি বেড়েই চলছে। গ্রাহকরা এ মিটারের এই সিদ্ধান্তের প্রতি ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে এই প্রি-পেইড স্থাপনা বন্ধের জন্য প্রধানমন্ত্রী কাছে জোর দাবী জানান।
বিভাগ : নরসিংদীর খবর
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন