মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভা এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৯ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খালিদ হোসেন শিমুল।
বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর অধীনে পরিচালিত এ অভিযানে মাধবদী পৌরসভার বিভিন্ন স্থানে মোট ৭টি মামলা দায়ের করা হয়। আইন অমান্য ও অবৈধ সংযোগ ব্যবহারের অপরাধে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া অভিযান চলাকালে ৩ লাখ ৫০ হাজার টাকার বকেয়া বিল আদায়সহ ৯২টি অবৈধ গ্যাস সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খালিদ হোসেন শিমুল জানান, সরকারি সম্পদের অপব্যবহার রোধ এবং রাষ্ট্রীয় রাজস্ব ক্ষতি প্রতিরোধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ