পাঁচদোনায় কেমিক্যাল কোম্পানিকে ২৫ হাজার টাকা জরিমানা
২১ জুলাই ২০২৬, ০৯:২৩ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ড্রাম ওয়াশের (ধোয়ানো) পানি দিয়ে পরিবেশ দূষণের দায়ে একটি কেমিক্যাল কোম্পানিকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সদর উপজেলার পাঁচদোনা এলাকায় ‘বায়োকেম কেমিক্যাল কর্পোরেশন’ নামে একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মেফতাহুল হাসান।
আদালত সূত্রে জানা যায়, বায়োকেম কেমিক্যাল কর্পোরেশনের প্লান্টের কেমিক্যাল ড্রাম থেকে আশপাশে কেমিক্যাল ছড়িয়ে পড়ে স্থানীয় জলাশয়ের মাছ মারা যাওয়াসহ ব্যাপকভাবে পরিবেশ দূষিত হচ্ছে বলে অভিযোগ করে আসছিলেন এলাকাবাসী। এ অভিযোগের প্রেক্ষিতে পাঁচদোনা এলাকার এ প্রতিষ্ঠানটিতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে পরিদর্শনের সময় দেখা যায়, প্রতিষ্ঠানের কেমিক্যাল ড্রামগুলো যথাযথভাবে সংরক্ষিত থাকলেও কেমিক্যাল ড্রাম ধোয়ার ব্যবহৃত ক্ষতিকর পানি আশপাশের ছড়াচ্ছিল। এসব বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ১৫ (২) ধারা অনুযায়ী আমলযোগ্য অপরাধ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বায়োকেম কেমিক্যাল কর্পোরেশনকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে অভিযুক্ত প্রতিষ্ঠানটি, দ্রুত তাদের ব্যবহৃত ক্ষতিকর ড্রেইনেজ লাইন বন্ধ করে দেবে এবং নিয়ম অনুযায়ী পরিবেশগত ছাড়পত্র গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে লিখিত মুচলেকা প্রদান করে প্রতিশ্রুতি দেয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নরসিংদীর সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়। মোবাইল কোর্টের সার্বিক নিরাপত্তায় সহযোগিতা করেন মাধবদী থানা পুলিশের একটি দল।

বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ

এই বিভাগের আরও