মাধবদীতে গোসল করতে নেমে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু
১৮ জুলাই ২০২৬, ০৬:১৫ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১২:১৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে গোসল করতে নেমে খালের পানিতে ডুবে সায়েম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে মাধবদী থানার চরদিঘলদী ইউনিয়নের জিতরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সায়েম জিতরামপুর গ্রামের সালাম মোল্লার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর প্রায় ২টার দিকে গ্রামের কয়েকজন শিশুর সঙ্গে পাশের একটি খালে গোসল করতে নামে সায়েম। অন্য শিশুরা সাঁতার জানলেও সায়েম সাঁতার জানত না। একপর্যায়ে সে পানির নিচে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে অন্য শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা দ্রুত খোঁজাখুঁজি করে তাকে পানির নিচ থেকে উদ্ধার করেন।
পরে তাকে চরদিঘলদীর পল্লী চিকিৎসক আব্দুল্লাহ আল মামুনের কাছে নেওয়া হলে তিনি শিশুটিকে মৃত অবস্থায় পান। তিনি জানান, শিশুটির শরীরে কোনো পালস পাওয়া যায়নি। এরপরও তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু মৃত হওয়ার ফলে সরাসরি বাসায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “ পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা জেনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত আবেদন পেলে প্রয়োজনীয় আইনগত সহায়তা করা হবে।”
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ