মাধবদীতে শিশুকে পা মুচড়ে নির্যাতন: আসামি চাচী লতা গ্রেপ্তার
১৭ জুলাই ২০২৬, ০৯:৩৬ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদী থানার চাঞ্চল্যকর ও আলোচিত শিশু নির্যাতন মামলার প্রধান আসামি ফারজানা আক্তার ওরফে লতাকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। শুক্রবার (১৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, সম্প্রতি নরসিংদীর মাধবদী থানার পাইকারদী এলাকায় পারিবারিক বিরোধের জেরে পা মুচড়ে তিন মাস বয়সী এক শিশুর ওপর নির্মম নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শিশুর মায়ের গোপনে রাখা মোবাইল ফোনে ধারন হওয়া ভিডিওটিতে দেখা যায়, শিশুটির পায়ে মুচড় দিয়ে গুরুতর আঘাত করছেন চাচী ফারজানা আক্তার লতা। এই অমানবিক ঘটনায় দেশব্যাপী তীব্র ক্ষোভ ও সমালোচনার জন্ম দেয়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর পরিবার অভিযোগ না করলেও সংশ্লিষ্ট থানায় বাদী হয়ে মামলা করেন সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার। মামলার পর র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত হয়। পরে রূপগঞ্জ এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় মামলার প্রধান আসামি ফারজানা আক্তার লতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেপ্তারকৃত আসামিকে বর্তমানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবদী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান র্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ